প্রণব কুমার কুণ্ডু
মরে গেলে দেখতে আসতে হবে না
মরে গেলে
দেখতে আসতে হবে না !
তখন এসে কি হবে ?
যেটুকু দেখার
যে টুকু করার
তা বেঁচে থাকতে থাকতে !
মরে গেলে
দেখতে আসলে
আর কী হবে ?
মৃতদেহ দেখার
গভীর অনুভূতি
কী সারাজীবন রবে ?
সেই স্মৃতি
সুস্পষ্ট ধারণা থেকে
অস্পষ্ট ধারণায় চলে যাবে !
No comments:
Post a Comment