Friday, December 7, 2018

গুরু-নামধেয় রক্ত-মাংসের পায়ে


গুরু-নামধেয় রক্ত-মাংসের পায়ে


গুরু-নামধেয় 
রক্ত-মাংসের পায়ে
সতীত্বের পবিত্র কুসুম
অঞ্জলিভরে
কত নারী
কত দিন
কত সময়ে
স্বেচ্ছায়
ডালি দিত !

সেই ডালির ফসল
পৃথিবীতে
কত না হয়েছিল
বিখ্যাত !

আর গুরুদেব
তার অন্তরে
তার অপরাধের
গ্লানি
সংগুপ্ত রাখত !

আর অপরাধ বোধে
সেই নারীও
শুধু থেকে থেকে
শুধু থেকে থেকে
ডুকরে ডুকরে
ডুকরে ডুকরে কাঁদত !
ভয় পেত !
বড্ড ভয় পেত !





No comments:

Post a Comment