প্রণব কুমার কুণ্ডু
ময়ূর-ময়ূরী
রোমাঞ্চ জাগলে
ময়ূর
ময়ূরীকে দেখলে
শরীর ঝাঁকুনি দিয়ে
প্রণয়যাচ্ঞায়
পেখম মেলে ধরে !
পেখম কাঁপায় !
ময়ূরীকে
দেখানোর জন্য
প্রেম-পিরিতির
পরশ
পাওয়ার জন্য ঝাঁপায় !
ময়ূরের পেখম
ময়ূরের ইচ্ছুক ইচ্ছা
আর ময়ূরের
পুচ্ছপাখনার
রঙচঙ্গে
পালকগুলির কেরামতি !
ময়ূর
ডাক দেয়
হাঁক দেয়
'আয়-রে ময়ূরী !
আয়-রে
আমার সতী' !

No comments:
Post a Comment