অলক্ষ্যে ঈশ্বর আর প্রকাশ্যে ইনি-উনি যে কোন একজন
প্রণব কুমার কুণ্ডু।
অলক্ষ্যে ঈশ্বর
আর প্রকাশ্যে
ইনি-উনি
যে কোন একজন !
আমাকে সিঁড়ি দিয়ে
ওপরে উঠতে
বা
সিঁড়ি দিয়ে নীচে নামতে
হাত ধরে
আন্তরিকতার সাথে
সাহায্য করেন
যে সমস্ত
মধ্যবয়সী পুরুষ
যুবতী কন্যা
বয়স্কা মহিলা
তাদের সকলকে
ধন্যবাদ !
তারপরে নিজেই
ডান হাতের
কাঠের
লাঠি ঠুকে ঠুকে
এবড়ো-খেবড়ো
ফুটপাধ ধরে
এগিয়ে চলি ...
এগিয়ে চলি ...
No comments:
Post a Comment