সমাধি ( আট )
নির্বিকল্প সমাধি
আর
অসম্প্রজ্ঞাত সমাধি
একই।
সবিকল্প সমাধি
আর সম্প্রজ্ঞাত সমাধি
একই।
সেটাই সজীব সমাধি।
সজীব বীজেই
চারা গজায় !
ধরাকে
আনন্দে মাতায় !
সমাধি।
পরমাত্মার মধ্যে
জীবাত্মার
নিবেশ।
সমাধি।
চিত্তবৃত্তির
নিরোধপূর্বক
স্বরূপে অবস্থিতি।
সমাধি।
বাহ্যজ্ঞানহীন
ধ্যানের
চরম অবস্থা।
সমাধি।
সম্পূর্ণরূপে
ঈশ্বরে
চিত্ত-সমর্পণ।
* সহায়তায় : সংসদ বাংলা অভিধান'। পৃষ্ঠা ৮১২।
No comments:
Post a Comment