Sunday, January 20, 2019

জন্মগ্রহণের সাথে সাথে শিশু তার ''শূদ্রমা'-এরই দুধ খায়


জন্মগ্রহণের সাথে সাথে  শিশু  তার ''শূদ্রমা'-এরই দুধ খায়




প্রণব কুমার কুণ্ডু



বেদের বর্ণনা অনুযায়ী
প্রত্যেক মানব শিশু
'শূদ্র'হিসাবে
জন্মগ্রহণ করে !

তাহলে জন্মগ্রহণের সাথে সাথে  
শিশু  
তার ''শূদ্রমা'-এরই 
দুধ খায় !



* দ্রষ্টব্য :

'বেদের বর্ণনা অনুযায়ী
প্রত্যেক মানব শিশু
'শূদ্র'হিসাবে
জন্মগ্রহণ করে !'

শিশুটির মা যদি কোন নির্দিষ্ট 'পেশায়' নিয়োজিত থাকেন, অর্থাৎ 'কর্ম' করেন, তবে তো তিনি সেই বর্ণের হবেন !

অনুরূপভাবে, শিশুটির পিতার কর্মভিত্তিক 'পেশা' আনুসারে, তাঁর বর্ণ নির্দিষ্ট হবে !

তবে তো, ক্ষেত্রবিশেষে,  শিশুটির মাতা ও পিতার আলাদা আলাদা 'বর্ণ' হওয়াও সম্ভব !

বেদের বর্ণনা, মানতে গেলে, বর্তমান সমাজব্যবস্থায়, বর্ণবিভাজন ব্যবস্থা, তাহলে,  গুবলেট' হয়ে যাবে !

আরেকটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, কোন ব্যক্তি বিশেষের যদি কোন পেশা না থাকে, তবে কি তাঁর কোন 'বর্ণ' থাকবে না ? তিনি কি বর্ণব্যবস্থার বাইরে থাকবেন ? অবস্থাবিশেষেও, বেদে তো কোন সংযোজন করা চলবে না !



প্রণব কুমার কুণ্ডু

No comments:

Post a Comment