আত্মা পরমাত্মা
প্রণব কুমার কুণ্ডু
ভারতীয়
'ধার্মিক ঐতিহ্যে'
আত্মার অস্তিত্ব
যদিও-বা থাকে
তবে 'আমার আত্মা' বলে
তার কোন আলাদা
নিজস্ব অস্তিত্ব নেই !
মরে গেলে
সেই 'আমার আত্মা' তো
আত্মার 'পুলে'
চলে যাবে !
তখন 'আমার আত্মা'
তার নিজস্ব বৈশিষ্ঠ হারাবে !
সংস্কার হারাবে !
তাহলে আমার
আবার পুনর্জন্ম হবে
কি ভাবে ?
আত্মা তো আত্মার
'পুল' থেকে
অর্থাৎ পরমাত্মা থেকে
আসবে !
সেই ক্ষেত্রে
সেই 'আমার আত্মা'য়
পরমাত্মার গুণ
স্বই থাকবে
তবে 'আমার আত্মা'
তার কষ্টার্জিত গুণ-টুন
সব হারাবে !

No comments:
Post a Comment