একটা সুব্দর বুলবুলি পাখি শিস দিতে দিতে
প্রণব কুমার কুণ্ডু
আমি একদিন বাথরুমে
স্নান করতে করতে
গান গাইছিলাম।
বাথরুমের উঁচু
ঘুলঘুলির জানলা দিয়ে
একটা সুব্দর বুলবুলি পাখি
শিস দিতে দিতে
সেই বাথরুমে ঢুকল।
পাখিটা শিস দিয়ে দিয়ে
আমার গানের সাথে সঙ্গত করল !
মাথা নাড়িয়ে নাড়িয়ে
আমার গানের তারিফ করল !
ডানা দুটো আধ-উঁচিয়ে
বাথরুমের কলের ওপর বসে
আমার দৃষ্টি আকর্ষণ করল !
তারপরে স্মৃতিচিহ্ন হিসাবে
এক ফোঁটা সাদা দাগের
নোংরা তরল ফেলে
হাসিখুশি মনে
বাথরুমের বাইরে
সেই ঘুলঘুলিটা দিয়েই
ফুরুৎ করে
উড়ে চলে গেল !

No comments:
Post a Comment