Sunday, October 20, 2019

যিশু ( দুই )


যিশু ( দুই )




প্রণব কুমার কুণ্ডু




যিশু ঈশ্বরের পুত্র !
ঈশ্বরের কোন কন্যাসন্তান নেই !
বিচারে ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যু হওয়ার 
তিনদিন পরে
যিশু ফের বেঁচে উঠেছিলেন !
তখন যিশু বেশ কয়েকজনকে
দেখাও দিয়েছিলেন !
তারপর যিশুর স্বর্গারোহণ হয়েছিল !
সেখানে 
যিশু ঈশ্বরের ডান দিকের সিংহাসনে
বসে থাকেন !
বসে থাকেন আর হাসেন !
কেবলই হাসেন !
বসে থেকে থেকে
ওঁনার
হাত-পা-কোমর
কেমন আড়ষ্ট হয়ে যায় !
বসে থাকাই তাঁর এখন 
প্রধান এবং একমাত্র কাজ !
যিশু বসেই থাকেন !

No comments:

Post a Comment