Thursday, October 24, 2019

বাতাস বয়


বাতাস বয়





প্রণব কুমার কুণ্ডু




বাতাস বয় !
বাতাস বয় তার ইচ্ছেমতো !
কখনও বাতাস বয়ার অনুভূতি
আমরা আমাদের শরীরে পাই !
কখনও বাতাস বয়ার শব্দও
আমরা শুনতে পাই !
বাতাসের সাথে ভেসে আসা
গন্ধও আমরা মাঝে মাঝে পাই !
কিন্তু বাতাস 
কোথার থেকে আসছে
আর কোথায় যাচ্ছে
তা আমরা জানতে পারি না !
এই ব্যাপারে কোন শ্লোক
লিখে গেছে কি খনা ?





No comments:

Post a Comment