Saturday, December 21, 2019

অপরা বিদ্যা পরা বিদ্যা


অপরা বিদ্যা  পরা বিদ্যা




প্রণব কুমার কুণ্ডু


এখন ভারতের
সকল স্কুল-কলেজ-বিশ্ববিদ্যলয়ের শিক্ষা
অপরাবিদ্যার শিক্ষা !
ওখানে দরকার পড়ে না দীক্ষার !
শিক্ষক-শিক্ষিকা অধ্যাপক-অধ্যাপিকা
ওঁনারা স্রেফ চাকরি করতে আসেন !
রিটায়ার্ড করলে চলে যান !
পক্ষান্তরে দীক্ষা দিয়ে শুরু হয়
পরাবিদ্যার শিক্ষা !
পরাবিদ্যায়
ব্রহ্মজ্ঞান লাভ হয় !

অপরা বিদ্যা ফ্যালনা নয় !
অপরা বিদ্যা খেলনা নয় !
আমাদের দুটি বিদ্যাই
অনুশীলন করতে হয় !
দুটি বিদ্যাই
আয়ত্ত করতে হয় !
তাই করা উচিত !
কেননা উভয় শিক্ষাই সমুচিত !
সূত্র : মুণ্ডক উপনিষৎ
* ১।১।৪ ও ১।১।৫ *
_____________________

No comments:

Post a Comment