অরণ্যচন্দ্রিকা
অরণ্যচন্দ্রিকা
প্রণব কুমার কুণ্ডু
অরণ্যচন্দ্রিকা।
বনের জ্যোৎস্না !
বনজ্যোস্না !
দর্শকের
এবং অনুভবের
অভাবে
বনজ্যোস্নাশোভা
হৃদয়হীনভাবে
ব্যর্থ হয়ে যায় !
কিন্তু বনের
গাছেদের কাছে
পাখপাখালিদের কাছে
বনের
জন্তুজানোয়ারদের কাছে
সেই জ্যোৎস্না
সার্থক
ও সদর্থক
হয় !
No comments:
Post a Comment