ভয় ( দুই )
প্রণব কুমার কুণ্ডু
ভয় !
ভয় মানুষকে ধ্বংস করে !
ভয় মানুষকে দুর্বল করে !
ভয় !
জীবনের বাধা-বিপত্তির বিরুদ্ধে
লড়াই করার ক্ষমতা নষ্ট করে !
ভয়ে মানুষ তার
নিজের জীবনের সমস্যাগুলি
এড়িয়ে চলতে চায় !
ভয় !
সেই সব সমস্যাগুলির
মোকাবিলা করার
সাহস হারায় !
ভয়-সংশয়
মানুষের ধ্বংসের মূল !
ভয় !
ভয়ংকর এক নির্বিষ
তবু বিষময় ফুল !

No comments:
Post a Comment