Tuesday, September 29, 2020

পুনর্জন্ম #

পুনর্জন্ম
#
#


#
পুনর্জন্ম বললেই
পুনর্জন্ম হয় না !

পুনর্জন্ম হতে পারে
কেবল কল্পের আদিতে !

অন্যসময়ে
পৃথিবীতে এমনিজন্মের লোক
জন্মাতে পারে।

কিন্তু একসঙ্গে পৃথিবীতে
ব্রহ্মার ক্লীবলিঙ্গে
ঈশ্বরের এত পুনর্জন্মের লোক জন্মালে
তাদের পায়ের দাপাদাপিতে
পৃথিবী তার ভরকেন্দ্রের ভারসাম্য হারাবে !

পৃথিবীর টালমাটাল অবস্থা হবে !

তাই পুনর্জন্ম হয়
শুধু কল্পের শুরুতে
সৃষ্টিক্রিয়ার প্রারম্ভে
যখন পৃথিবী
জীবশূন্য
মানব শূন্য
থাকে !
#
#
প্রণব কুমার কুণ্ডু









প্রণব কুমার কুণ্ডু








# 

No comments:

Post a Comment