কাল
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
বৃহত্তম
এবং মহত্তম মহাকাশে
কালই কালরশ্মি হিসাবে কার্য করে !
কালরশ্মি চিরস্থায়ী
এবং তা প্রকৃতিতে
সমাহিত অবস্থায় থাকে !
কালরশ্মিকেই
পরা ওম্ শক্তি
বলে !
কালরশ্মি
প্রকৃতির
গুণসমূহের
সাম্য অবস্থা
বিনষ্ট করে !
প্রকৃতি তখন
ভাবালুতায়
এদিক-ওদিক
দশদিক তাকায় !
কালরশ্মি
তথা ওম্ শক্তি
অনাদি !
কালরশ্মি
সর্বত্র বিদ্যমান !
বৃহত্তম দীর্ঘতম মহত্তম
মহাকাশে
তিন কালের
কোন পরিবর্তন আসে না
মহাকাশে
অতীত কাল
ভবিষ্যৎ কাল
আর
বর্তমান কাল
সবসময়ই
চিরস্থায়ী
ঘটমান
বর্তমান কাল !
তাই কাল
নিয়ে
বেশি
ভাবনা-চিন্তা করার
দরকার নেই !
তাহলেই
সর্বনাশ !
হয়ে যাবে
নাকাল !

No comments:
Post a Comment