পৃথিবী ও আকাশ
-- প্রণব কুমার কুণ্ডূ
পৃথিবীতে
আকাশ স্থিত।
পৃথিবীর মাধ্যাকর্ষণ
শক্তি
আকাশকে
ধরে রেখেছে !
উড়ে চলে যেতে দেয় না !
আকাশে
পৃথিবী স্থিত।
সর্বব্যাপী আকাশ
পৃথিবীকে
গোলাকারে
ঘিরে রেখেছে।
বন্দি করে রেখেছে !
পৃথিবী
আকাশের আধার।
আবার আকাশ
পৃথিবীর আধার।
পৃথিবী আকাশ
একে অন্যের
আধার।
ক্ষিতি পঞ্চভূতের
প্রথম তত্ত্ব।
ব্যোম পঞ্চভূতের
শেষ তত্ত্ব।
পঞ্চভূতের সাহায্যে
অবিরত
হয়ে চলে সৃষ্টিনৃত্য !
No comments:
Post a Comment