কর্ম কর্মফল ঈশ্বরকে
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
যে কর্ম
করা হয়ে গেছে
তা ঈশ্বরকে দিতে
আমার কোন অসুবিধা নেই !
কিন্তু ঈশ্বর কর্ম নিয়ে কি করবেন ?
ঈশ্বরের তো কোন কর্মের প্রয়োজন নেই !
কর্মফল
আসলে আমার
মালিকের প্রাপ্য !
কর্ম এবং কর্মফল
ঈশ্বরকে সঁপে দিতেও
আমার কোন
আপত্তি নাই !
তবে কর্মফল নিয়ে
ঈশ্বর কি করবেন ?
কর্মের গাছ লাগাবেন ?

No comments:
Post a Comment