ধন্যবাদ এবং কৃতজ্ঞতা
-- প্রণব কুমার কুণ্ডূ
ধন্যবাদ জ্ঞাপন
এবং
কৃতজ্ঞতা জানানো
দুটোই
নৈতিক গুণ।
'ধন্যবাদ'
মুখে বলা হয়।
কৃতজ্ঞতাও জানানো হয়
মুখের কথায়।
'আমি আপনার কাছে
কৃতজ্ঞ'।
তবে আচরণে
এবং কার্য-ক্রিয়ায়
তা
সফলভাবে
আনুক্রমিক
হতে হয়।
সচরাচর
ধন্যবাদ জানানো হয়
সূচনায়
এবং
কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হয়
অন্তে
এবং
অন্তরে।
No comments:
Post a Comment