কাল
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
কারণ জগতে
কাল
প্রবেশ করতে
পারে না !
ওখানে কাল তার দক্ষতা
দেখাতে পারে না !
কারণ জগতে
কাল-এর
প্রবেশ অধিকার
নেই !
কাল
কারণকে
ছুঁতে পারে না !
কাল-এর
কারিকুরি
কেবল
স্থূল
ও সূক্ষ্ম জগতে !
কাল
বর্তমান কালকে
অতীত কাল-এ
নিয়ে যায় !
ভাবীকালকে
চ্যাংদোলা করে
বর্তমানকালে
নিয়ে আসে !
তাই
কারণজগতে
অতীতকাল নেই !
ভবিষ্যৎকাল নেই !
কারণজগতে
বর্তমানকাল
চিরবর্তমান
অন্তহীন বর্তমান
শুধু প্রবহমান বর্তমান
ঠিক ঈশ্বরের মতন
অসীম অনন্ত বর্তমান !

No comments:
Post a Comment