প্রকৃতি
প্রণব কুমার কুণ্ডূ
প্রকৃতির
চুরাশি লক্ষ রকমফের যোনি।
পরমাত্মা
চুরাশি লক্ষ যোনির প্রতিটি যোনিতে
যোনিমোতাবেক
চুরাশি লক্ষ বিভিন্ন জাতির
বীজ বপন করেন।
তাতে স্বতঃপ্রণোদিতভাবে
প্রতিটি যোনিতে
গর্ভের সঞ্চার হয়।
প্রকৃতি ঐ সমস্ত
সমষ্টি গর্ভের
সমষ্টি গর্ভযন্ত্রণা
ভোগ করেন
ও সমষ্টি
প্রসববেদনায়
নিদারুণ কষ্ট পান।
No comments:
Post a Comment