Sunday, November 1, 2020

কারণ জগৎ

 কারণ জগৎ



--- প্রণব কুমার কুণ্ডূ



কারণ জগতে

'কাল'

প্রবেশ করতে

পারে না !


কারণ জগতে

'কাল'-এর

প্রবেশ অধিকার

নেই !


'কাল'

কারণ জগৎ-কে

ছুঁতেও

পারে না !


তাই কারণ জগতে

অতীত কাল নেই।

ভবিষ্যৎ কাল নেই।

বর্তমান কালও থেকেও নেই !


কারণ জগতে

সময় নেই।

সময়ের

অতিক্রমও নেই !


কারণ জগৎ

সুপ্ত

ঘুমন্ত

চেতনাবিহীন !


তবে

কারণ জগতে আছে

পরমাত্মার

অধিষ্ঠান !

No comments:

Post a Comment