Saturday, November 21, 2020

গাছেরাও ঘুমায়

গাছেরাও ঘুমায় 



প্রণব কুমার কুণ্ডূ

প্রণব কুমার কুণ্ডূ



গভীর নিশ্চিদ্র অন্ধকারে

গাছেরাও

সারারাত ঘুমোয়।

যে গাছ যেমন ভাবে থাকে

সেই গাছ তেমন ভাবেই ঘুমায় !

খুব ভোরে সূর্যের প্রথম আলোয়

গাছেদের ঘুম ভাঙে !

গাছেরাও আড়মোড়া ভাঙে !


যেই গাছের পাতায়

সূর্যের আলো পড়া শুরু হয়

গাছেদের ঘুম ভাঙে।

গাছেরা শুরু করে

তাদের প্রাত্যহিক কাজ।

গাছেরা চায় সূর্যের আলো

বাতাসের কার্বন -ডাই-অক্সাইড

আর মাটির জল।


পাতার সাহায্যে তৈরি করে

গাছেদের নিজের খাবার।

সঞ্চয় করে শক্তি।গাছ বেড়ে ওঠে। 

ফুল ফোটে। ফল তৈরি হয়।

প্রাকৃতিক নিয়মে

পরাগসংযোগ হয়।

আচ্ছা ! পরাগ মিলনে 

গাছেরা কি আনন্দ পায় ?


আর সূর্যের আলো যদি

বিক্ষিপ্ত হয় ?

সূর্যের অস্পষ্ট আলো ?

তাও ভাল !

তখন গাছএর

তন্দ্রাচ্ছন্ন ভাব !

সে ব্যাপারটা কি

যোগমায়ার প্রভাব ?

No comments:

Post a Comment