যজ্ঞ
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
মাঙ্গলিক অনুষ্ঠানে
প্রদীপ জ্বালানোও যজ্ঞ।
রান্নাঘরে আগুন জ্বালালেই যজ্ঞ।
মুখে বিড়ি ধরালেও যজ্ঞ।
শ্মশানে চিতায়
আগুনযজ্ঞজ্বালালেও যজ্ঞ।
মুখে আগুনদেওয়া যজ্ঞ নয় !
ওটা বীভৎসতা !
দাহ করার সময়
কেবল চিতায় আগুন দাও !

No comments:
Post a Comment