Tuesday, November 3, 2020

ঈশ্বরকে পাব কোথায় ?

 ঈশ্বরকে পাব কোথায় ?



প্রণব কুমার কুণ্ডূ




এই বিশ্বের

সৃষ্টি

স্থিতি

সংহারের কারণ

ঈশ্বর।


কিন্তু ঈশ্বর নিজে

ঐ তিন বিকার থেকে

সম্পূর্ণ মুক্ত।


তা হোন আপত্তি নেই !

তবে ঈশ্বর নিজে

সৃষ্টি বিরহিত

সংহার বিরহিত

না হয় বুঝলাম।


কিন্তু

তিনি

কি সত্যিই

স্থিতি বিরহিতও ?


তা হলে

ঈশ্বরকে

পাবো

কোথায় ?


নাকি

নূতন ঈশ্বর

সৃষ্টি করব ?

No comments:

Post a Comment