Monday, November 23, 2020

বৃহত্তম এবং মহত্তম মহাকাশে মহাকালই কার্য করে

বৃহত্তম এবং মহত্তম মহাকাশে মহাকালই কার্য করে 



প্রণব কুমার কুণ্ডূ

প্রণব কুমার কুণ্ডূ



বৃহত্তম এবং মহত্তম মহাকাশে মহাকালই কার্য করে।

কালরশ্মি প্রকৃতিতে সমাহিত অবস্থায় থাকে !

কালরশ্মি 

ওটিই পরম পরা ওম্ শক্তি !


পরম পরা ওম্ শক্তি

প্রকৃতির গুণসমূহের সাম্য অবস্থা

বিনষ্ট করে।

প্রকৃতি গুণে গুণে গুণান্বিত হয় !


প্রকৃতি তখন ভাবালুতায়

এদিক-ওদিক দশদিক চায় !

কালরশ্মি অর্থাৎ পরম ওম্ রশ্মি অনাদি।

কালরশ্মি সর্বদা বিদ্যমান।


বৃহত্তম এবং মহত্তম মহাকাশে

তিন কালের অর্থাৎ অতীত কালের

বর্তমান কালের এবং ভবিষ্যৎ কালের

কোন পরিবর্তন হয় না !


তাই কোন ঘোটন-কীর্তনের অস্তিত্ব নেই !

ওখানে সব কিছুই চির-বর্তমান কাল !

ও নিয়ে বেশি ভাবনা-চিন্তা করো না

হয়ে যাবে নাকাল !

No comments:

Post a Comment