দুর্গামায়ের শরীর
--- প্রণব কুমার কুণ্ডূ
চন্দ্রের তেজে
দুর্গামায়ের
স্তনযুগল তৈরি !
ইন্দ্রের তেজে
শরীরের মধ্যভাগ !
বরুণের তেজে
ঊরুদ্বয় ও জঙ্ঘাদ্বয় !
পৃথিবীর তেজে নিতম্ব !
অগ্নির তেজে তিনটি চক্ষু !
ইত্যাদি ইত্যাদি !
আমরা তো দেখি
খড়বিচালি
সুতলিদড়ি
দড়াদড়ি
বাঁশ
কাঠ
পাট
মাটি
আর রঙ দিয়ে তৈরি
দুর্গামায়ের শরীর !
No comments:
Post a Comment