মৃত্যুর পরে পুনর্জন্ম যে হবেই হবে সে কথা হলফ করে বলা যায় না
প্রণব কুমার কুণ্ডূ
মৃত্যুর পরে
পুনর্জন্ম যে হবেই হবে
সে কথা হলফ করে
বলা যায় না !
এই পুনর্জন্ম না হওয়া
এবং পুনর্জীবন না পাওয়াই
মুক্তি
এবং মুক্ত হয়ে যাওয়া !
তবে মুক্তি পেলেও
কিংবা মুক্ত হয়ে গেলেও
পৃথিবীর অভিকর্ষজ শক্তির গণ্ডির মধ্যে
জীবকে থাকতেই হয় !
তবে মুক্ত হলে জীব
ঈশ্বরেরই মতন
সৎ চিৎ এবং আনন্দময়স্বরূপবিশিষ্ট
হয়ে ওঠেন !
অভিকর্ষের মায়াগণ্ডি কাটিয়ে
ভগবানই শুধু
বিশ্বব্রহ্মাণ্ডের চিদাকাশে
অনন্ত চৈতন্যরূপে মাথা ঠেলে উঠতে পারেন !
No comments:
Post a Comment