Thursday, November 12, 2020

গ্যাঁজা গুলখোরি

গ্যাঁজা গুলখোরি 



প্রণব কুমার কুণ্ডূ

প্রণব কুমার কুণ্ডূ



রাম-রাবণের যুদ্ধে

শ্রীলঙ্কায়

শ্রীরামচন্দ্র

শ্রীবিভীষণের পরামর্শে

ভস্মলোচন-এর প্রতি

দর্পণবাণ

প্রয়োগ করলেন !

( দেখুন ঃ

আমার লেখা

'ভস্মলোচন'

কবিতা। )


যুদ্ধের ব্যস্ততায়

ভস্মলোচন

নিজমুখ

সহসা আয়নায় দেখে

সঠিক ভাবে

চিনতে না পেরে

যেই স্থির দৃষ্টিতে

 দর্পণের দিকে

তাকালেন

মুহূর্তের মধ্যে তিনি

ভস্ম হয়ে গেলেন !

No comments:

Post a Comment