Wednesday, November 4, 2020

ছিন্ন ভিন্ন

ছিন্ন ভিন্ন 



প্রণব কুমার কুণ্ডূ



আমি 

তোমার প্রকৃতিজাত 

ক্রিয়াগুলি থেকে

সম্পর্ক ছিন্ন করলাম !


আমি

তোমার প্রকৃতিজাত

পদার্থগুলি থেকে

সম্পর্ক ছিন্ন করলাম !


এই ছিন্ন করার পর

বিচ্ছিন্ন অবস্থায়

আমাকে কি

ভিন্ন মনে হচ্ছে ?


আমি কি সত্যই

ছিন্নভিন্ন

এবং ভিন্ন

হয়ে গেলাম ?

No comments:

Post a Comment