Thursday, December 10, 2020

মরুতীর্থ হিংলাজ

মরুতীর্থ হিংলাজ 

#
#



প্রণব কুমার কুণ্ডূ

#


#

প্রণব কুমার কুণ্ডূ


#

বর্তমান পাকিস্থানে

বেলুচিস্থান প্রদেশের

মরুএলাকায়

'হিংলাজ'

হিন্দুদের পরম পবিত্র এক তীর্থক্ষেত্র।

একান্ন পীঠের অন্যতম সতীপীঠ 'হিংলাজ'-এ

দেবীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল।

#

মন্দির

এক সময়ের দুর্গম বিপদসংকুল মরুভূমিতে পাহাড়ের গুহায়।

সে পথে মরুঝড়ের বিপদও থাকত।

#

করাচি থেকে আড়াইশো কিলোমিটার উত্তর-পশ্চিমে

উটের পিঠে চড়ে একমাস ধরে যেতে হোত।

পায়ে হেঁটে যাওয়া ছিল বিপজ্জনক।

#

'হিংলাজ' তীর্থের অন্য নাম 'হিঙ্গুলা' তীর্থ।

কাছেই হিঙ্গুল নামে একটি ছোট নদী আছে।

#

দেবী এখানে কোট্টারী মা।

বাবা ভৈরব ভীমলোচন।

#

মন্দিরের নামে  দেবীর নামে

গোটা গ্রামটার নাম এখন

হিংলাজ।

#

এখন রাস্তাঘাটের উন্নতি হওয়ায়

সড়কপথে মোটরযোগে যাওয়া যায়।

#

মন্দিরটি প্রাকৃতিক গ্যাসের 'অগ্নিকুণ্ড'

'অগ্নিজ্যোতি হিংলাজ' নামে পূজিত।

#

বেলুচবাসিরা মন্দিরটিকে

শ্রদ্ধার সঙ্গে দেখভাল করেন।

#

স্থানীয় বেলুচ মুসলমানদের কাছে

মন্দিরটি 'নানি কী হজ' নামে

সমধিক প্রসিদ্ধ।

#

হিন্দু ও মুসলমান ধর্মের এখানে

প্রকৃতই সহাবস্থান রয়েছে।

No comments:

Post a Comment