Saturday, December 26, 2020

যিশু

যিশু 

#
#



প্রণব কুমার কুণ্ডূ

#


#
প্রণব কুমার কুণ্ডূ

#
#


আদম ও ইভ

এমন দুষ্কর্ম করেছিলেন

যে সেই দুষ্কর্মের কর্মফল

আদি পাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল !

#

ঈশ্বর রেগেমেগে টং হয়ে শাপ দিয়েছিলেন

আদম ও ইভের সন্তানেরা নাতিপুতি প্রভৃতি সমেত

সকলেই বংশ পরম্পরায়

আদি জন্মগত পাপে আবদ্ধ থাকবে !

#

তবে ঈশ্বরের কৃপায়

কেবলমাত্র সুকুমারীর গর্ভজাত ঈশ্বরের সন্তানকে

সেই আদি জন্মগত পাপ

বিদ্ধ করবে না !

#

ব্যাপারটা যেন

ন্যাকাপোনা দিয়ে

মাছের জাল

বোনা !

#

সুকুমারীর এবং ঈশ্বরের মিলিত সন্তান

জন্মগত ভাবে

পাপীও

হবেন না !

#

কেন না

সেই সন্তান

আদম ও ইভের সন্তান পরম্পরায়

এবং বংশ পরম্পরায়ও হবেন না !

#

ব্যাপারটা অনেকটা

কুমারী কুন্তীর গর্ভে কর্ণ জন্মানোর মতন !

যিশুর অলৌকিক ভাবে যথার্থ কুমারীর গর্ভে জন্মলাভ না হলে

যিশুও জন্মগতভাবে পাপী হতেন !

#

এখন এই যিশুই হয়ে উঠলেন ত্রাতা !

যিশুর মাধ্যমে এগোলে

যিশুই হয়ে উঠবেন

পাপী হবু খ্রিস্টানদের বিধাতা !

##




No comments:

Post a Comment