কর্মসংস্কারে বাঁধা তোমার কর্মফল
#
#
প্রণব কুমার কুণ্ডূ
#
#
প্রণব কুমার কুণ্ডূ
#
#
তুমি যতদিন শরীরে এবং প্রাণে বেঁচে থাকবে
ততদিনই তোমার প্রতি আমার কর্তব্য।
সেই সব তো অতি সাধারণ কাজ !
অবিশ্যি তা নয়কো মোটেই ধর্তব্য।
#
তুমি যদি হঠাৎ করে মরে যাও
তখন তাতে আমার কছুই করার নেই !
তখন তো শাস্ত্র অনুযায়ী তুমি তোমার
নিজের পূর্ব পূর্ব জন্মের কর্মসংস্কারের ফল ভোগ করছ !
#
আগের আগের জন্মে এবং এ জন্মে কিছু ভালো কাজ করে থাকলে
স্বর্গ তো তোমার ক্ষেত্রে একদম বাঁধা !
আর খারাপ কাজ করে থাকলে সামনে থাকবে
বুদ্ধিবিভ্রমকারী আর দৃষ্টিভ্রম জন্মানো নরকের ধাঁধা !
#
মরণের পরে কি হবে দিয়ে তোমায়
পুণ্য়তোয়া অথচ দূষিত কলুষিত গঙ্গার জল !
সৃষ্টিচক্রের কর্মসংস্কারে বাঁধা
তোমার কর্মফল !
#
#

No comments:
Post a Comment