Monday, March 8, 2021

মহাভারতের যুদ্ধে রূপান্তরগামী অর্জুনপুত্র ইরাবন

মহাভারতের যুদ্ধে রূপান্তরগামী অর্জুনপুত্র ইরাবন 

##

প্রণব কুমার কুণ্ডূ

#


প্রণব কুমার কুণ্ডূ

#



মহাভারতের যুদ্ধে 

রূপান্তরগামী 

অর্জুনপুত্র ইরাবন।

#

অর্জুনের একক ভাবে

বারো বছরের বনবাস।

সেটা কি ছিল

অর্জুনের ব্রহ্মচর্য পালন ?

না ব্রহ্মচর্য পালনের নামে

শুধুই আস্ফালন ?

#

ঘটনাক্রমে

নাগরাজকন্যা 

উলূপীর সাথে

অর্জুনের পরিচয়।

উলূপীর সাথে

অর্জুনের নাগলোকে গমন

সেই উলূপীকে বিবাহ

এবং পুত্র ইরাবনের জন্ম।

#

ইরাবন ছিল 

সুদর্শন

গুণবান

বলবান

প্রবল পরিক্রমশালী যোদ্ধা

আর মায়াবী ।

#

কুরুক্ষেত্রের যুদ্ধের

অষ্টম দিবসে

বৃহৎ আকৃতির

অনন্তনাগের রূপ ধারণ করে

ইরাবন যুদ্ধ করেছিল।

#

বকরাক্ষসের ভাই

আরএক মায়াবী

অলম্বুষ

তরবারির আঘাতে

ইরাবনের মুণ্ডচ্ছেদ করে।

ইরাবন মা কালীর কাছে

আত্মদান করছিল।

##

No comments:

Post a Comment