ভূমিকম্প ছাড়াও বসুন্ধরা কম্পিত হয়
প্রণব কুমার কুণ্ডু
ভূমিকম্প ছাড়াও বসুন্ধরা কম্পিত হয় !
কুরুক্ষেত্রের যুদ্ধের শেষের দিকে
দ্বৈপায়ন হ্রদের ধারে
দুর্যোধন ভীমসেনের গদার আঘাতে
দুই ঊরু ভগ্ন অবস্থায় নিপতিত হলেন !
পাণ্ডব পাঞ্চাল ও সৃঞ্জয়গণ তখন
মদমত্ত মাতঙ্গের ন্যায় উদ্দীপ্ত হয়ে
প্রীতমনে উত্তরীয় বিধূনন করে
সকলে মিলে বিরাট চিৎকারে
আকাশ বাতাস প্রকম্পিত করল !
সেই সময়ে বসুন্ধরা সেই সব
তুমুল হর্ষবেগ সহ্য করতে না পেরে
ক্রমাগত কম্পিত হতে লাগল !
সময়টা ছিল
বর্তমান কলিযুগের সূচনার আগে !
--------------------------------------------------------------------
সূত্র : মহাভারত, কালীপ্রসন্ন সিংহ, শল্যপর্ব, পৃষ্ঠা ১৩৬।
সৃঞ্জয় : শ্বিত্য নামক রাজার পুত্র। তিনিও বিখ্যাত রাজা।
No comments:
Post a Comment