ফেরত আসা না আসা
প্রণব কুমার কুণ্ডু
শুধু বৈকুণ্ঠে যেতে পারলে
পৃথিবীতে আর
ফেরত আসতে হয় না !
স্বর্গে যেতে পারলে
স্বর্গের যে কোন অংশেই
যেতে পারলে
আবারও ফেরত আসতে হয় !
নরকও
স্বর্গের
অন্য অন্য এক অংশে অবস্থিত !
প্রথমে নরকবাস হলে
পরে স্বর্গবাস শেষ হলে
আবার এই পৃথিবীতেই
ফেরত আসতেই হয় !
মানুষের জীবনে
পাপ-পুণ্য
দুটোই থাকে !
বেশি পাপ করে থাকলে
প্রথমে নরক বাস !
বেশি পুণ্য থাকলে
প্রথমেই স্বর্গবাস !
উভয় ক্ষেত্রেই
নরক-স্বর্গ বাস
বা স্বর্গ-নরক বাস !
No comments:
Post a Comment