সর্বধর্মবেত্তা বিদুর
প্রণব কুমার কুণ্ডু
মহাভারতের
সর্বধর্মবেত্তা বিদুর
অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে
আগেই বলেছিলেন
যুদ্ধ লাগলে
তাঁর জ্যেষ্ঠ পুত্র
দুর্যোধনের অপরাধেই
তাঁর সমস্ত যোদ্ধাক্ষয়
অবশ্যম্ভাবিরূপে ঘটবে !
মহাভারতের
কুরুক্ষেত্রের
যুদ্ধশেষে
যাঁরা বেঁচে রইলেন --
পাণ্ডব পক্ষের
পঞ্চপাণ্ডব
অর্থাৎ
যুধিষ্ঠির
ভীম
অর্জুন
নকুল
সহদেব
এবং
বাসুদেব
সাত্যকি
এবং কৌরব যুযুৎসু
যিনি ছিলেন
ধৃতরাষ্ট্রের সেবাদাসীর ছেলে
যিনি কিনা
যুদ্ধের শুরুতেই
যুধিষ্ঠিরের আহবানে
কৌরব পক্ষ ছেড়ে
পাণ্ডবপক্ষে যোগ দিয়েছিলেন !
আর যুদ্ধশেষে
বেঁচে রইলেন
কৌরব পক্ষের
কৃপাচার্য
কৃতবর্মা
অশ্বত্থামা
ও সঞ্জয় !
ধৃতরাষ্ট্র নিজে
অন্ধতাবশত
কুরুক্ষেত্রের যুদ্ধে
অংশগ্রহণ করেন নি !
No comments:
Post a Comment