দুর্যোধনের সঙ্গে ভীমের গদাযুদ্ধ
প্রণব কুমার কুণ্ডু
দুর্যোধনের সঙ্গে ভীমের গদাযুদ্ধ !
মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ !
দুর্যোধন
ভীমের গদাঘাত ব্যর্থ করার জন্য
ঊর্ধ্বদিকে লাফ দিয়ে
উপরের দিকে উঠলেন !
তখন ভীম
শ্রীকৃষ্ণ-অর্জুনের ইশারায়
দুর্য্যোধনের জানুদ্বয় লক্ষ্য করে
প্রবল বেগে
তাঁর গদা ছুঁড়ে মারলেন !
ভীমের বজ্রতুল্য গদার আঘাতে
দুর্যোধনের সুচারু জানুদ্বয়
ভেঙে গেল !
দুর্যোধন মাটিতে পড়ে গেলেন !
ভীম দুর্যোধনের মাথায়
দুইবার
তাঁর বাম পা দিয়ে
পদাঘাত করলেন !
ক্রমে ক্রমে
দুর্যোধনের
মৃত্যু হল !

No comments:
Post a Comment