বর্বর এবং ম্লেচ্ছ জাতির ইংরেজরা
বর্বর এবং ম্লেচ্ছ জাতির
ইংরেজরা
ভারতের
রাজনৈতিক
অর্থনৈতিক
ও সামাজিক ক্ষমতা
গ্রহণ করে
সকল ভারতীয়দের
সুসভ্য
করতে চেয়েছিল !
সংস্কৃত ভাষাকে নষ্ট করে
সংস্কৃতকে ন্যাড়া করে
সংস্কৃতের মাথায় ঘোল ঢেলে
দিয়েছিল !
আমাদের একজন 'রাজা'
রাজা রামমোহন রায়
তাতে ইন্ধন জুগিয়েছিল !
আমরা ইংরেজি শিক্ষায়
অর্ধশিক্ষিত হয়েছিলাম !
সংস্কৃত ভাষা এবং
ভারতীয় সংস্কৃতি ও
ঐতিহ্যকে
অমান্য করতে শিখেছিলাম !
ইংরেজদের প্রশংসায়
আমরা
উচ্ছলিত হয়েছিলাম !
ইংল্যান্ডের রানি
আমাদের রানি হয়েছিল !
আমাদের
সনাতন ধর্মকে
আমরা
তুচ্ছতাচ্ছিল্য করেছিলাম !

No comments:
Post a Comment