Friday, July 29, 2022

বৎসর


বৎসর 



প্রণব কুমার কুণ্ডু



বৎসর।

বর্ষ।

বছর।

বারোমাস।

অব্দ।

সন। 

সাল।


বৎসর

একাধিক প্রকারের।

সংবৎসর।

পরিবৎসর।

ইদাবৎসর।

অনুবৎসর।

দৈববৎসর।

ইত্যাদি !


সংবৎসর।
সূর্যের 

দ্বাদশ রাশি অতিক্রম কালের নাম।

পুরো এক বৎসর কাল।


পরিবৎসর।

বৃহস্পতি গ্রহের

দ্বাদশ রাশি ভোগ্য কালের নাম !


ইদাবৎসর।

৩০ সাবন দিনের

গণিত মাসের

১২ মাসে 

অর্থাৎ ৩৬০ দিনে

যে বৎসর হয়

তা ইদাবৎসর।

সাবন।

সবনসম্বনীয়

অর্থাৎ সূর্যসম্বনীয় !

দিবারাত্র।

এক সূর্যোদয় থেকে

অপর সূর্যোদয় পর্যন্ত কাল।

সাবনমাস

ত্রিংশৎ দিবারাত্রিযুক্ত মাস।


অনুবৎসর।

চান্দ্রমাসে

যে বৎসর গণিত হয়

তা অনুবৎসর !

অর্থাৎ

ত্রিংশৎ তিথিঘটিত মাস !


দৈববৎসর।

দেবতাদের বৎসর !

৩৬০ লৌকিক বৎসরে

অর্থাৎ আমাদের ৩৬০ সাধারণ বছরে

এক দৈববৎসর !



No comments:

Post a Comment