মহাপ্রস্থানের পথে যাওয়ার প্রাক্কালে
প্রণব কুমার কুণ্ডু
মহাপ্রস্থানের পথে যাওয়ার
প্রাক্কালে
ধর্মরাজ যুধিষ্ঠির
অর্জুনপুত্র অভিমন্যুর পুত্র
পরীক্ষিতকে
হস্তিনাপুর রাজ্যে
অভিষিক্ত করলেন।
ঐ সময়েই যুধিষ্ঠির
শ্রীকৃষ্ণের পুতি
বজ্রকেও
ইন্দ্রপ্রস্থের
রাজপদে প্রতিষ্ঠিত করেন।
তাকে হত-অবশিষ্ট যাদবদেরও
দেখভালের দায়িত্ব দেওয়া হয়।
পরীক্ষিত ও বজ্র দুজনেই বালক হওয়ায়
সুভদ্রা তাদের
উপযুক্তভাবে রক্ষণাবেক্ষণ করবে।
ধৃতরাষ্ট্রের বৈশ্যাপুত্র যুযুৎসুর ওপর
উভয় রাজ্য যথাযথ ভাবে পালনের ভার ছিল !
কৃপাচার্যের ওপর ভার ছিল
পরীক্ষিত ও বজ্রের অস্ত্রশিক্ষা করাবার।
ভুজগনন্দিনী উলুপী
জাহ্নবী জলে প্রবিষ্ট হলেন।
চিত্রাঙ্গদা মণিপুর ফিরে গেলেন।
অবশিষ্ট পাণ্ডবপত্নীরা
পরীক্ষিতের কাছে থেকে
পরীক্ষিতকে আদর আর ভালোবাসা দিয়ে
মাতিয়ে রাখলেন !

No comments:
Post a Comment