Tuesday, September 5, 2023

সূর্যও রেগে যায় তোমার আমার মতন


সূর্যও রেগে যায় তোমার আমার মতো




প্রণব কুমার কুণ্ডু



সূর্যও রেগে যায়*

সূর্যও রেগে যায় হায় 

তোমার আমার মতন !

#


সেই রাগি সূর্যকে নিয়েও

ইসরো করবে

কতই না

পরীক্ষা

নিরীক্ষা 

তথ্যের অন্বেষণ 

আর সেই সব তথ্যের 

চুলচেরা বিশ্লেষণ !

#


চলবে

সূর্যজ্ঞানান্বেষণ !

#


করবে

সূর্যসভ্যতার

সম্যক

পরিচয় পেতে

সকল আহরিত তথ্যের 

সঠিক সমীক্ষণ !

#


এখন বুঝেছি 

আমাদের রাগ হওয়া

আর আমাদের 

রাগ না হওয়া

সম্ভবত

আমরা 

ঐ মহান 

সূর্য থেকেই 

পেয়েছি !

##


________________

*সূত্র ঃ  ইসরো।

ইসরো তুলে দিল

মনের মাতন !

________________

No comments:

Post a Comment