Wednesday, November 15, 2023

অস্ত্রশিক্ষানবিশ বালক অর্জুনের তির ছুঁড়ে লক্ষ্যভেদ


অস্ত্রশিক্ষানবিশ বালক অর্জুনের তির ছুঁড়ে লক্ষ্যভেদ

#




প্রণব কুমার কুণ্ডু

#



অস্ত্রশিক্ষানবিশ বালক অর্জুনের তির ছুঁড়ে লক্ষ্যভেদ ! 

অর্জুন পেরেছে তাতে আমার নেই কোন খেদ !

অর্জুন গাছে বসা পাখির চোখ দেখেছিল !

তাহলে পাশ থেকে পাখিটিকে দেখেছিল !

এবং পাখিটির একটি চোখ দেখেছিল ! 

পাখিটির কেবলমাত্র একটি চোখই দেখেছিল !

অর্জুন তির ছুঁড়ে পাখিটিকে কি কানা করেছিল ?

না অর্জুন তির ছুঁড়ে পাখিটির গলা কেটেছিল ?

নিরীহ পাখিটির কি অহেতুক মৃত্যু হয়েছিল ?

পাখিটি কি আচমকা মাটিতে পড়ে গিয়েছিল ?

তাহলে পাখিটিকে কে মাটি থেকে তুলেছিল ?

না কাটামুণ্ডু হয়ে পাখিটি উড়ে গিয়েছিল ?

উদ্দিষ্ট পাখিটি কোন জাতীয় পাখি ছিল ? 

উদ্দিষ্ট পাখিটির পালকের রঙ কি ছিল ? 

উদ্দিষ্ট পাখিটি কি পুরুষ পাখি না স্ত্রী পাখি ছিল ?

পাখিটিকে কি গিনিপিগ করা হয়েছিল ?

আচার্য দ্রোণ সব কিছু নিজের চোখে দেখেছিল !

মহাভারতে এই সব সম্বন্ধে আর কি বলা হয়েছিল ?

##

No comments:

Post a Comment