মূর্তিপূজা তো প্রায় প্রত্যহই করছ
#
প্রণব কুমার কুণ্ডু
#
মূর্তিপূজা তো
প্রায় প্রত্যহই করছ।
মন্দিরের বাইরে থেকে
জুতা পরেও
প্রণাম ঠুকছ !
নিজের প্রতিমূর্তিকে
কখনও পূজা করেছ ?
নিজের প্রতিকৃতিকে
কখনও পূজা করেছ ?
সামনে একটা
বড় আয়না রাখো।
নিজের প্রতিমূর্তি দেখো !
নিজের প্রতিকৃতিকে
পূজা করো !
##

No comments:
Post a Comment