মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে
#
প্রণব কুমার কুণ্ডু
#
মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে
তখন যমঠাকুরের দূতেরা
সেই মানুষটির সূক্ষ্ম দেহকে
স্বর্গে কিংবা নরকে নিয়ে যায় !
স্বর্গে গেলে সে অনেক সৎ মানুষের সঙ্গ পায় !
তাই আনন্দতে ঢাক-ঢোল আর ধামসা-মাদল বাজায় !
আর নরকে গেলে সে তার অনেক অসৎ বন্ধুকে সেখানে পেয়ে যায় !
অনেক মজা করে নরকলোকে তৃণমূলের পার্টি অফিস খুলে দেয় !
##

No comments:
Post a Comment