উপবাস
#
#
ব্রাহ্মণ প্রভৃতি বর্ণচতুষ্টয়
এমন কি ম্লেচ্ছজাতিরাও
উপবাসপরায়ণ !
তারা অনেকেই মেনে চলেন
উপবাসের পার্বণ !
উপবাস পরম পুণ্যজনক
সদ্গতিলাভেরও উপায় !
উপবাস বড়জোর
তিন দিন তিন রাত্তির।
না হলে হয়ে পড়বে চিত্তির !
#
উপবাসে দেবপূজায় অনুরাগ !
উপবাসও এক তপস্যা।
উপবাসে নেই কোন সমস্যা !
উপবাসে দেবগণের স্বর্গলাভ !
উপবাসে ঋষিগণের সিদ্ধিলাভ !
পূর্বে মহর্ষি অঙ্গিরা অন্যান্য মহর্ষিগণকে
উপবাসের শিক্ষা দিয়েছিলেন।
অঙ্গিরা সপ্তর্ষিদের মধ্যে একজন।
পত্নী শ্রদ্ধা। পুত্রদ্বয়। উতথ্য ও বৃহস্পতি।
অঙ্গিরা মহর্ষির দীক্ষা। উপবাসের আধ্যাত্মিক শিক্ষা !
##
* মহাভারত / কালীপ্রসন্ন / অনুশাসন পর্ব / পৃষ্ঠাগুলি ২৩১, ২৩৩ এবং ২৩৪ অবলম্বনে।।

No comments:
Post a Comment