কোঠারী ব্রাদার্স
#
#
কলকাতার রাম কোঠারী বয়েস বাইশ বছর।
আর ঐ কোলকাতারই
শারদ কোঠারী বয়স কুড়ি বৎসর।
কলকাতার বড়বাজার এলাকার দুজনায় দুই ভাই !
#
অযোধ্যায় এক গলির মুখে উত্তরপ্রদেশের
মুলায়ম সিংহ যাদব-এর সরকারের
পুলিশের গুলি খেয়ে মুখ থুবড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে
মৃত্যু হল তাদের দুজনার !
#
সেই ভয়াবহ দিনের
তারিখটা ছিল
দোশরা নভেম্বর
ঊনিশশো নব্বুই সাল।
#
রাম আর শারদ দুজনাই অযোধ্যায় গিয়েছিল
অন্য আরও অনেকের সাথে
অযোধ্যার রামজন্মভূমিতে রামমন্দির-এর
নির্মাণের দাবীতে !
#
কলকাতার দুজন হিন্দু ভাইকে
গুলি করে মৃত্যু ঘটনার জন্য
জনসেবার নিরিখে কেন্দ্রের বিজেপি সরকার
মুলায়মকে দিল দুহাজার তেইশ সালের পদ্মবিভূষণ সম্মাননাপুরস্কার !
৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳৳

No comments:
Post a Comment