পৃথিবী থেকে নরকের দূরত্ব কত ?
#
#
পৃথিবী থেকে নরকের দূরত্ব কত ?
বাংলাদেশের ব্রাহ্মণপরিষদ-এর
পণ্ডিত এস. এ. শাস্ত্রী প্রভুপাদ বলেছেন :
'সাত লক্ষ বিরানব্বুই হাজার মাইল' !
#
কে সেই দূরত্বটা মেপেছে ?
কোন এক জ্ঞানপাপী
জ্ঞান থাকতে থাকতে নরকে যেতে যেতে
ঐ দূরত্বটা মেপে ফেলেছে !
#
ভগবান যমের সাঙ্গপাঙ্গরা
নড়বড়ে খাটিয়ায় চড়িয়ে
মৃতদেহ কাঁধে করে বহে নিয়ে
অতদূরে নিয়ে চলে যায় !
#
যেতে যেতে মুড়ি-চানাচুর
খেতে খেতে গালি দেয় !
বাঙালি হলে বলে :
'বলোহরি হরিবোল' !
#
অবাঙালি হিন্দিভাষী হলে :
'রামনাম সত্য হ্যায়' !
অবাঙালি অন্যভাষীরা হলে :
'হরিনাম সত্য হ্যায়' !
#
কেউ কেউ বা বলে :
'বিষ্ণুনাম সত্য হ্যায়' !
কেউবা বলে :
'শিবনাম সত্য হ্যায়' !
#
যে যার ইষ্টদেবতার
জপ করে
ইষ্টদেবতার নাম করে
তার কাছে সেই ইষ্টদেবতার নামই সত্য !
#
#
#
.jpg)


No comments:
Post a Comment