#
রাম কৃষ্ণ শিব ও রামকৃষ্ণ
#
আমাদের রাম আসল !
আমাদের কৃষ্ণও আসল !
দুজনেরই জন্মভূমি
জন্মস্থান আছে !
রাম ও কৃষ্ণ
দুজনেই
আমাদের
দেশেরই ছেলে !
#
আর আমাদের শিব ?
শিবও আসল কি ?
কোথায় তাঁর জন্মভূমি ?
কোথায় তাঁর জন্মস্থান ?
কৈলাশ তাঁর
স্বাভাবিক বাসস্থান !
আর কাশিসহ সমস্ত শৈবতীর্থে
তাঁর করুন সন্ধান !
#
আর রামকৃষ্ণ ?
উনি কি ভেজাল ?
উনি ব্রাহ্মণের গরিমা নিয়ে
শূদ্রের পয়সায়
চাল কিনে খান !
শুধু বিবেকানন্দের বেলায়
ওঁনার বিবেকের বিশ্লেষণ
হয়ে যায় খান খান !
#
#


No comments:
Post a Comment