অধিকার ছিনিয়ে নাও
আমি তো
জগতের সুখ বা দুঃখ
কোনটাই
বাড়াতে বা কমাতে
পারি না !
জগতের সমুদয় সুখ
এবং সমুদয় দুঃখ
একই থাকে !
ঐদুটোই
আলাদা আলাদা ভাবে
ধ্রুবক !
তোমরা তাই
সমস্ত দুঃখ
সমস্ত সুখ
নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে
বেঁটে নাও !
তারপর অনেকটা তাসখেলার ব্যাপারের মতো
তাসগুলো এলোমেলোভাবে
মিশিয়ে দাও।
সাহেব বিবি বাঁদি গোলাম
টেক্কা জোকার বা
পরিবর্তনশীল জোকারদের নিয়ে
কাজে লেগে পড়।
আপন জীবন জয় করার অধিকার
ছিনিয়ে নাও !
No comments:
Post a Comment