Saturday, December 3, 2016

তুমি ( সাত )

তুমি



আমার অনভ্যাসই হল
আমার
অভ্যাস !

এই অভ্যাসে
আমার কোন 
অভ্যাসবৃত্তি নেই !

আমি তোমাকে 
ভালোবাসিনা !

সেটাই হল
আমার ভালোবাসা !

আমার সেই 
ভালোবাসায়
কোন পাপ নেই !

পুণ্যও নেই।
দায় নেই !
দায়বদ্ধতাও  নেই !

নেই কোন  অহংকার
অহংবোধ !
মূল্যায়ন
কিংবা মূল্যবোধ !

তোমাকে
সগুণের সীমানা ছাড়িয়ে
নির্গুণের ধ্যানে
নিয়ে এসেছি !

তুমি আমার
কেউ নও !

তবে কেবল
আমার আত্মার আত্মা !

কখনো বা
আমার আত্মার
পরমাত্মা !

No comments:

Post a Comment